বিদেশে চুরি দেড় কোটির হিরের দুল! চরম বিপাকে অনিল-কন্যা রিয়া

বিখ্যাত ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’-তে যোগ দিতে গিয়ে বিদেশে ১ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যের হিরের দুল হারিয়ে বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা অনিল কাপুরের মেয়ে ও প্রযোজক রিয়া কাপুর। মুম্বইয়ের দুই নামজাদা গয়না বিক্রেতার কাছ থেকে ধার নেওয়া ওই বহুমূল্য গয়না ইভেন্ট শেষে ফেরত দেওয়ার কথা থাকলেও, চুরির কারণে এখন তিনি আইনি ও আর্থিক টানাপোড়েনের মুখে পড়েছেন।

ঘটনার প্রেক্ষিতে রিয়া কাপুরের সংস্থার সদস্য ও রূপটানশিল্পী সভলীন সিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, মেট গালার মতো কঠোর নিরাপত্তার মধ্যেও কীভাবে কোটি টাকার গয়না খোয়া গেল, তা নিয়ে বর্তমানে জোর জল্পনা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *