কলকাতায় মোদীর হাত ধরে নৌ-শক্তিতে নতুন ইতিহাস!

ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আগামী মাসে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে তিনি কলকাতার গার্ডেনরিচ শিপইয়ার্ডে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ—আইএএনএস দুনাগিরি, আইএএনএস অগ্রয় এবং আইএএনএস সংশোধক—ভারতীয় নৌবাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেবেন। ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির অধীনে নির্মিত এই নৌযানগুলো সমুদ্রসীমায় ভারতের নজরদারি ও কৌশলগত নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

প্রতিরক্ষা খাতের পাশাপাশি এই সফরে প্রধানমন্ত্রী দেশজুড়ে রেল, কৃষি, গ্রামীণ পরিকাঠামো এবং মৎস্যচাষ সংক্রান্ত একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পিএম-কিষান যোজনার আওতায় ৯.৪৪ কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা প্রদান এবং ডিজিটাল কৃষি মিশন ‘এগ্রি-স্ট্যাক’ ও ফসল বিমা যোজনার মতো প্রকল্পের সূচনা। এছাড়া প্রায় ৫৯০ কোটি টাকার রেল প্রকল্প, হাওড়ায় ৩০০ শয্যাবিশিষ্ট নতুন রেল হাসপাতাল এবং গ্রামীণ সড়ক যোজনার আওতায় ৪৯টি নতুন রাস্তার উদ্বোধন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *