మদ আর পর্নোগ্রাফির নেশায় ১২ বছরের নাবালকের বর্বরতা, ৯ মাসের শিশুকে নিয়ে যা ঘটল!
উত্তরপ্রদেশের গুলা রিহা থানা এলাকায় মায়ের পাশে ঘুমিয়ে থাকা ৯ মাসের এক শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ১২ বছর বয়সী এক নাবালককে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে গ্রামেই এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। শনিবার সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে একটি মাঠের টিনের চালার নিচে অচৈতন্য ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বিআরডি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে এবং সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
পুলিশি জেরার মুখে অভিযুক্ত নাবালক তার অপরাধ স্বীকার করেছে। তদন্তে জানা গেছে, ঘটনার রাতে মদ্যপ অবস্থায় সে নিজের মোবাইল ফোনে একাধিক পর্নোগ্রাফিক ভিডিও দেখেছিল। তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করে পুলিশ দেখেছে যে, সেখানে ৫০টিরও বেশি অশ্লীল ভিডিও রয়েছে এবং গত কয়েকদিনে শতাধিক পর্নোগ্রাফিক ওয়েবসাইট সার্চ করা হয়েছিল। অভিযুক্ত নাবালক শিশুটিরই আত্মীয় এবং তিন দিন আগে চণ্ডীগড় থেকে সেখানে এসেছিল। পুলিশ সুপার নিমেষ পাতিল জানিয়েছেন, পকসো (POCSO) আইনসহ সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।