পাহাড়ের গভীরে লুকিয়ে রাখা হেজবোল্লার অত্যাধুনিক ড্রোন কারখানা ধ্বংস করল ইজরায়েল!

দক্ষিণ লেবাননের মাজদাল জুন গ্রামে অভিযান চালিয়ে হেজবোল্লার একটি বিশাল ও অত্যাধুনিক ভূগর্ভস্থ ড্রোন কারখানার সন্ধান পেয়েছে ইজরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। ইজরায়েল সীমান্ত থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে পাহাড়ের গভীরে অবস্থিত এই গোপন ঘাঁটিটি গত এক দশক ধরে ইরানের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় গড়ে তোলা হয়েছিল। মাটি থেকে প্রায় ২৯ মিটার নিচে অবস্থিত এই স্থাপনাটিকে হেজবোল্লার অন্যতম প্রধান স্নায়ুকেন্দ্র এবং সবচেয়ে উন্নত সামরিক ঘাঁটি হিসেবে উল্লেখ করেছে আইডিএফ।

তল্লাশি চালিয়ে ওই ঘাঁটি থেকে ৮ টন বিস্ফোরক এবং ৩০ কেজি বিস্ফোরক-ভর্তি ওয়ারহেড যুক্ত ৫০টি ড্রোন উদ্ধার করেছে ইজরায়েলি বাহিনী। সামরিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কারখানাটি থেকে নিখুঁত হামলা চালানোর জন্য পাহাড়ের দক্ষিণ দিকে একটি বিশেষ উৎক্ষেপণ সুড়ঙ্গ ও রেলপথসহ চারটি নির্গমন পথ তৈরি করা হয়েছিল। পাহাড়ের পেটে তৈরি এই সুরক্ষিত ঘাঁটিটি ধ্বংসের ফলে হেজবোল্লার ড্রোন নির্মাণ ও আক্রমণাত্মক সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেল বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *