কৃষকদের জন্য দারুণ সুখবর, ধান ও আলুর দাম বাড়ালেন মুখ্যমন্ত্রী!
June 22, 2026
কলকাতা: রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ধান ও আলুর ন্যূনতম সহায়ক মূল্যে বড় ধরনের বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন বাজেট অনুযায়ী, রাজ্যে ধান কেনার বর্তমান দরের ওপর কুইন্টাল প্রতি আরও ২০০ টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি মেনে ধাপে ধাপে ধানের সহায়কমূল্য কুইন্টাল প্রতি ৩১০০ টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজ্য সরকার। পাশাপাশি, আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজের আওতায় কুইন্টাল প্রতি অতিরিক্ত ২০০ টাকা করে প্রদানের ঘোষণা করা হয়েছে।