রাস্তার নাম বদল নিয়ে মমতার কড়া বার্তা, যা করেছি বেশ করেছি!
কলকাতা: পার্ক সার্কাসের সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে ‘গোপাল মুখোপাধ্যায় রোড’ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার বিধানসভায় স্পষ্ট করেছেন যে, আগামী দিনে রাজ্যের আরও বেশ কিছু রাস্তার নাম পরিবর্তন করা হবে এবং সেগুলোর নামকরণ করা হবে স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মনীষীদের নামে। ১৯৩৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়য়ের তৎকালীন উপাচার্য স্যর হাসান সোহরাওয়ার্দির নামে এই রাস্তার নামকরণ করা হয়েছিল।
ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী, ১৯৪৬ সালের ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এর সময় হিন্দুদের প্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গোপাল মুখোপাধ্যায়, যিনি ‘গোপাল পাঁঠা’ নামে পরিচিত। অন্যদিকে, সোহরাওয়ার্দির আত্মীয় হুসেন শাহীদ সোহরাওয়ার্দি ওই দাঙ্গার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ ৯৩ বছর পর এই নাম বদলের সিদ্ধান্তকে প্রকৃত নায়কদের সম্মান জানানোর অংশ হিসেবে দেখছে রাজ্য প্রশাসন। এর আগে রবিবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের প্রশংসা করে নিজের অবস্থান জানিয়েছিলেন।