স্কুল ও মন্দিরের পাশে মদের দোকান নয়, বড় পদক্ষেপ নিল রাজ্য!
রাজ্যে মদের দোকানের অবস্থান নিয়ে নতুন ও কঠোর নিয়ম কার্যকর করল রাজ্য সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে এই সংক্রান্ত নতুন বিধিনিষেধ ঘোষণা করেছেন। নতুন নিয়ম অনুযায়ী, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় স্থানের এক কিলোমিটারের মধ্যে নতুন করে কোনো মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। তবে কলকাতা পুরসভা এলাকার ক্ষেত্রে এই দূরত্বসীমা ন্যূনতম ৫০০ মিটার নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্কুল, কলেজ বা মন্দির সংলগ্ন এলাকায় মদের দোকান থাকা নিয়ে জনরোষ তৈরি হয়েছিল। রাস্তার ধারে মদের দোকানের উপস্থিতির কারণে জনসাধারণের চলাচলে অসুবিধা এবং সামাজিক পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ উঠছিল বিভিন্ন মহল থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের প্রেক্ষিতে এবং স্থানীয় নাগরিকদের ক্ষোভের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে নতুন মদের দোকান খোলার ক্ষেত্রে এই দূরত্ববিধি কঠোরভাবে মেনে চলতে হবে।