আমেরিকা ছেড়ে ভারতের ব্রহ্মোস ও আকাশতীরে মুগ্ধ সংযুক্ত আরব আমিরাত!

ভারতের তৈরি অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কিনতে আগ্রহী সংযুক্ত আরব আমিরশাহি

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে প্রতিরক্ষা সরঞ্জামের জন্য ভারতের দিকে ঝুঁকছে সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। সূত্রের খবর, ভারতের তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মোস’ এবং স্বয়ংক্রিয় এয়ার ডিফেন্স সিস্টেম ‘আকাশতীর’ কেনার বিষয়ে নয়াদিল্লি ও আবু ধাবির মধ্যে ইতিমধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে বহুমুখী করতে ভারতকেই বর্তমান পরিস্থিতিতে সেরা বিকল্প হিসেবে বেছে নিয়েছে আমিরশাহি।

ইরান বা ইজরায়েল-সহ মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতের আবহে নিজেদের আকাশসীমা ও হরমুজ প্রণালীকে সুরক্ষিত রাখাই এখন আমিরশাহির মূল লক্ষ্য। এই চুক্তির আওতায় থাকা ‘আকাশতীর’ একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, যা শত্রু বিমান বা ড্রোন নিখুঁতভাবে শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। অন্যদিকে, জল, স্থল ও আকাশ—তিন মাধ্যম থেকেই উৎক্ষেপণযোগ্য ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রটি বিশ্বের অন্যতম দ্রুতগতিসম্পন্ন অস্ত্র। ব্রহ্মোস রফতানির ক্ষেত্রে রাশিয়ার অনুমতির প্রয়োজন থাকলেও, মস্কো ও আবু ধাবির ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এই চুক্তি সম্পাদনে বড় কোনো বাধা থাকবে না বলেই মনে করা হচ্ছে। এই মেগা চুক্তি বাস্তবায়িত হলে ভারতের প্রতিরক্ষা রফতানির ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক তৈরি হবে এবং পশ্চিম এশিয়ায় ভারতের কৌশলগত প্রভাব আরো সুসংহত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *