মহুয়াকে বেনজির আক্রমণ, নিজের স্বার্থে দাম বাড়াচ্ছেন কাকলি!

তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙন ও দলবদল নিয়ে দুই মহিলা সাংসদের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়েছে। বিদ্রোহী সাংসদদের দিকে কটাক্ষ ছুড়ে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের দাবি, দলত্যাগী এমপিদের প্রত্যেককে ৪ কোটি টাকা করে দেওয়া হয়েছে। এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন যে, মহুয়া মিথ্যা অভিযোগ তুলে নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন। এই ভিত্তিহীন মন্তব্যের জন্য মহুয় মৈত্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

সাংসদ পদ ছাড়ার বিষয়ে কাকলি ঘোষ দস্তিদার জানান, পেশায় চিকিৎসক হওয়ায় তিনি সাংসদ ভাতার ওপর নির্ভরশীল নন। জনগণের রায়কে সম্মান জানাতেই তাঁরা নতুন দলে যোগ দিয়েছেন এবং ভোটারদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি। একইসঙ্গে দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে কাকলি জানান, অতীতে সারদা কেলেঙ্কারির মতো বিষয়ে সরব হতে চাইলেও দলের পক্ষ থেকে তাঁদের থামিয়ে দেওয়া হতো এবং অনেক সময় বাধ্য হয়ে ভুল তথ্য প্রচার করতে হতো। এনডিএ জোটে যোগদানের কারণ হিসেবে তিনি নরেন্দ্র মোদী ও অমিত শাহের কর্মকাণ্ড এবং বাংলায় শুভেন্দু অধিকারীর কাজের পদ্ধতির প্রতি আস্থার কথা উল্লেখ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *