চুক্তি না মানলে পরিণতি ভয়াবহ, ইরানকে ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারি!

আমেরিকা ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হলেও অঞ্চলটিতে উত্তেজনার আঁচ এখনও কমেনি। স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনার প্রথম পর্বে তেহরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে ওয়াশিংটন। তবে এই চুক্তির শর্ত লঙ্ঘন করলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, নিষেধাজ্ঞা শিথিলের আওতায় ইরান যে অর্থ ব্যবহারের সুযোগ পাবে, তা কেবল আমেরিকা থেকে খাদ্যপণ্য কেনার ক্ষেত্রেই ব্যয় করতে হবে। তার দাবি, এই প্রক্রিয়ায় ইরানের খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি মার্কিন কৃষকরা লাভবান হবেন।

এদিকে, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে চুক্তি সই হলেও বাস্তব পরিস্থিতি এখনো জটিল। লেবাননে ইজরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং এর জেরে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। এই অঞ্চলজুড়ে চলা সংঘাতের ফলে হাজার হাজার মানুষের মৃত্যু ও ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে। এই অস্থিতিশীল পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও, যার ফলে অপরিশোধিত তেলের দাম একধাক্কায় অনেকটা বেড়ে গেছে এবং বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *