ভাড়াবাড়িতে স্কুল ড্রেস ও শাড়ির পাহাড়! অবশেষে গ্রেপ্তার প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর

তমলুক পুরসভার প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর কানাইলাল দাসকে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ নিয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, সম্প্রতি এক এলাকাবাসীকে মারধরের অভিযোগের জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা চলছে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে আটক করে পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হয়।

তৃণমূলের এই নেতার বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগ রয়েছে। সম্প্রতি কোলাঘাটে শুভেন্দু অধিকারীর সভার দিন তাঁর একটি ভাড়াবাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ প্রচুর স্কুল ড্রেস, শাড়ি, সরকারি ত্রিপল ও ধুতি উদ্ধার করে, যা নিয়ে এলাকায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে প্রভাবশালী কানাইলাল দাস প্রায় ১০ থেকে ১৫টি নার্সিংহোমের মালিক এবং এলাকার নার্সিংহোম অ্যাসোসিয়েশনের ‘অলিখিত সভাপতি’ হিসেবে পরিচিত। স্থানীয় তৃণমূলের সাংগঠনিক সিদ্ধান্তেও তাঁর বড় ধরনের প্রভাব ছিল বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *