তহবিল ছাড়লে ফল হবে ভয়াবহ, ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি!
June 23, 2026
ইরানের আটকে থাকা বিপুল পরিমাণ তহবিল মুক্ত করার ক্ষেত্রে বেঁধে দেওয়া শর্ত লঙ্ঘন করলে তেহরানকে কড়া পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছিল যে, নিষেধাজ্ঞার কারণে জব্দ হওয়া যে অর্থ মুক্ত করা হয়েছে, তা দিয়ে ইরানকে শুধুমাত্র আমেরিকার কাছ থেকেই খাদ্যসামগ্রী ক্রয় করতে হবে এবং অন্য কোনো খাতে এই অর্থ ব্যবহার করা যাবে না।
তবে মার্কিন এই শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। এরপরই ক্ষুব্ধ ট্রাম্প প্রকাশ্য হুশিয়ারিতে জানিয়েছেন, ইরান যদি চুক্তির শর্ত মেনে না চলে বা যথাযথ আচরণ না করে, তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তিনি পিছিয়ে আসবেন না। তহবিল ব্যবহারের এই বিষয়টি নিয়ে দুই দেশের অনড় অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।