মহিলা কামরায় উঠলেই আড়াই হাজার টাকা জরিমানা! ১ জুলাই থেকে পাল্টে যাচ্ছে রেলের নিয়ম

আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে কার্যকর হতে চলেছে ‘জন বিশ্বাস সংশোধনী আইন, ২০২৬’। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য সুনিশ্চিত করতে ভারতীয় রেলের পক্ষ থেকে এই নতুন আইন প্রবর্তন করা হয়েছে। এই আইনের অধীনে ট্রেনের নিয়ম লঙ্ঘনকারীদের জন্য জরিমানার পরিমাণ অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে (আরপিএফ) স্পট ফাইন করার পূর্ণ ক্ষমতা প্রদান করা হয়েছে। জরিমানা দিতে অস্বীকার করলে অভিযুক্ত যাত্রীকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে আদালতে পেশ করা হবে।

নতুন নিয়মানুযায়ী, ট্রেনে দাহ্য বা বিস্ফোরক পদার্থ বহন করলে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মহিলাদের সংরক্ষিত কামরায় পুরুষদের প্রবেশে ২,৫০০ টাকা এবং দিব্যাঙ্গদের কামরা বা সংরক্ষিত কামরায় অবৈধভাবে প্রবেশের ক্ষেত্রে ২,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এছাড়া ট্রেনে বা স্টেশনে ধূমপান, বিনা অনুমতিতে হকারি ও ভিক্ষাবৃত্তির জন্য ২,০০০ টাকা স্পট ফাইন গুনতে হবে। পাশাপাশি বিনাচিকিটে যাত্রা করলে ৫০০ টাকা, রেলকর্মীদের কাজে বাধা দিলে ১,০০০ থেকে ২,০০০ টাকা এবং সিগন্যাল লঙ্ঘন বা রেললাইনে অবৈধ প্রবেশের জন্য ৫০০ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *