সই-জালিয়াতির ভয়! নিউটাউনের গোপন বৈঠকে জোর করে সই!

বিধানসভার সই জালিয়াতি বিতর্কের জের, নিউটাউনের বৈঠকে কাউন্সিলরদের দিয়ে কোর্ট পেপারে সই করাল ‘আসল’ তৃণমূল

কলকাতা: বিধানসভায় সই জালিয়াতির বিতর্কিত আবহেই চরম সতর্কতামূলক পদক্ষেপ নিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূল। সোমবার নিউটাউনের একটি বিলাসবহুল হোটেলে আয়োজিত গোপন বৈঠকে উপস্থিত প্রায় ৬০ থেকে ৭০ জন কাউন্সিলর এবং নেতাদের দিয়ে রীতিমতো কোর্ট পেপারে সই করানো হয়। ভবিষ্যতে যাতে কোনো নেতা নিজের উপস্থিতি অস্বীকার করতে না পারেন বা সই জালিয়াতির পাল্টা অভিযোগ তোলা না যায়, তা নিশ্চিত করতেই এই কৌশল নেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিংও রাখা হয়েছে বলে জানা গেছে।

এই গোপন বৈঠকে ফিরহাদ হাকিম, জাভেদ খান, কাজরী বন্দ্যোপাধ্যায় ও জুঁই বিশ্বাসের মতো হেভিওয়েট নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাবের রেজোলিউশন বুকে সই জালিয়াতির অভিযোগ তুলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। স্পিকারের কাছে এই বিষয়ে নালিশ জানানোর পর থেকেই বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে ওঠে। বর্তমানে এই জালিয়াতি কাণ্ডের তদন্ত সিআইডি (CID)-র হাতে রয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ঋতব্রতদের এই আগাম সতর্কতা রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *