২ কোটির চেক পেয়ে বৃদ্ধকে বিয়ে, তরুণীর আসল রূপ প্রকাশ্যে!
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার পাসিতান অঞ্চলে ২৪ বছর বয়সী শিলা আরিকা এবং ৭৪ বছর বয়সী ধর্মানের বিয়ে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। বিয়ের আসরে কনেকে ৩ বিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়ার (প্রায় ২ কোটি টাকা) একটি চেক উপহার দিয়ে আলোচনায় আসা ওই বৃদ্ধের প্রতারণা বিয়ের কয়েকদিন পরই ফাঁস হয়েছে। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে যে, ধর্মান একজন পেশাদার প্রতারক এবং ওই চেকটি ছিল সম্পূর্ণ নকল।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুলিশ ধর্মানকে গ্রেপ্তার করেছে এবং জানা গেছে যে এর আগেও ২০২২ সালে জালিয়াতির জন্য সে দুই বছর জেল খেটেছে। জেরায় ধর্মান স্বীকার করেছে যে, আভিজাত্য জাহির ও বিয়ের টোপ দিতেই সে এই ভুয়া চেকের নাটক করেছিল। তবে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পরেও শিলা আরিকা তার স্বামীর পক্ষ নিয়েছেন এবং জানিয়েছেন যে, স্বামীর বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। বর্তমানে প্রতারণার দায়ে অভিযুক্ত ধর্মানের সর্বোচ্চ ছয় বছরের কারাদণ্ড হতে পারে।