কাতারে গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১২ ভারতীয়!
June 23, 2026
কাতারের রাস লাফান শিল্পনগরীর একটি গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১২ জনই ভারতীয় নাগরিক। সোমবার রাতে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
বিস্ফোরণের জেরে গ্যাস সরবরাহ কেন্দ্রে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে কর্মরত শ্রমিকরা ভেতরে আটকে পড়েন। ঘটনার পর থেকেই ভারতীয় দূতাবাস কাতারের প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে চলেছে। বর্তমানে মৃতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস।