শুভেন্দু সরকারের নজিরবিহীন উদ্যোগ! ৪ নতুন মেডিক্যালে দ্বিগুণ হলো রোগীর খাবার খরচ

কলকাতা: পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর প্রথম বাজেট পেশ করল বিজেপি সরকার। স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজাতে এই বাজেটে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা পরিষেবা উন্নত করার পাশাপাশি নতুন মেডিক্যাল কলেজ স্থাপন ও স্বাস্থ্যখাতে একাধিক মেগা প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম চমক হিসেবে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দৈনিক খাবারের বরাদ্দ গতবারের ৫৬.৬৪ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বাজেটে স্বাস্থ্য পরিষেবার প্রসারে নতুন ৪টি মেডিক্যাল কলেজ তৈরির ঘোষণা করা হয়েছে, যা আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমান জেলায় গড়ে তোলা হবে। পাশাপাশি ১৩টি সরকারি মেডিক্যাল কলেজে বিপুল সংখ্যক এমবিবিএস ও পিজি আসন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য ৩,১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার সুফল প্রায় ৭ কোটি মানুষ পাবেন। পাশাপাশি উত্তরবঙ্গে নতুন এইমস (AIIMS) ও ক্যানসার হাসপাতাল স্থাপন, সুন্দরবনসহ দুর্গম এলাকায় স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন, এবং বেসরকারি উদ্যোগে ৫টি আঞ্চলিক মেডিক্যাল হাব তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করার ঘোষণাও দেওয়া হয়েছে এই বাজেটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *