বিদেশি পণ্যে বড় ধাক্কা, দেশীয় শিল্প বাঁচাতে কঠিন সিদ্ধান্ত ভারতের!

দেশীয় শিল্প ও উৎপাদকদের সুরক্ষা নিশ্চিত করতে চিন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত নির্দিষ্ট কিছু রাসায়নিক দ্রব্যের ওপর পাঁচ বছরের জন্য অ্যান্টি-ডাম্পিং শুল্ক বা শাস্তিশুল্ক আরোপ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেড রেমেডিজ (DGTR)-এর সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করেছে। মূলত বিদেশের বাজার থেকে আসা সস্তা পণ্যের অসম প্রতিযোগিতার হাত থেকে অভ্যন্তরীণ শিল্পকে রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই শুল্কের আওতায় থাকা রাসায়নিকগুলোর মধ্যে রয়েছে রবার শিল্পে ব্যবহৃত ‘সালফেনামাইড অ্যাক্সিলারেটরস’ এবং প্লাস্টিক ও প্যাকেজিং শিল্পে চাহিদা থাকা ‘পিইটি রেজিন’। সরকারি এই সিদ্ধান্তের ফলে একদিকে যেমন দেশীয় উৎপাদন বৃদ্ধি পাবে, তেমনি ‘আত্মনির্ভর ভারত’ গড়ার লক্ষ্য অর্জনে তা সহায়ক হবে বলে মনে করছে অর্থনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *