গড়িয়াহাট বাজারে অগ্নিমিত্রার কড়া হুঁশিয়ারি, এবার কি তবে বড় পদক্ষেপ?

রাজ্যে প্রশাসনিক পালাবদলের পর বাজার ও জনপরিসরে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগী হয়েছে নতুন সরকার। এরই অংশ হিসেবে সোমবার সকালে গড়িয়াহাট বাজার পরিদর্শনে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিদর্শনের সময় মাছের বাজারের অস্বাস্থ্যকর পরিবেশ, যত্রতত্র আবর্জনা এবং দোকানের বেআইনি সম্প্রসারণ দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সরকারি জমি দখল করে দোকান বাড়ানোর বিষয়টি নজরে এলে তিনি সাফ জানিয়ে দেন, সরকারি জায়গা জবরদখল কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

বাজারে অব্যবস্থাপনা দূর করতে মন্ত্রী ব্যবসায়ীদের ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। আগামী ১ জুলাইয়ের মধ্যে বাজারের পরিবেশ ও পরিকাঠামোর উন্নতি না হলে ব্যবসায়ীদের কড়া জরিমানার মুখে পড়তে হবে। এছাড়া, মাছের আঁশ পরিষ্কার করে জল নিষ্কাশনের ব্যবস্থা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পরিচ্ছন্নতা বজায় রাখতে গাফিলতি করলে পুরকর্মীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমান সরকার নিয়ম মেনেই কাজ করবে এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ছাড় দেওয়া হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *