সব্যসাচীর ঘনিষ্ঠ টিনার বাড়িতে ৩ কেজি সোনা, রহস্যের কিনারা কি হলো!

নদিয়ার তেহট্টে তোলাবাজির অভিযোগে তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে অভিযান চালিয়ে ৩ কেজি ৩৭২ গ্রাম সোনা এবং বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সোমবার রাতে বিধাননগর পুলিশের এই অভিযানে সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টিনার বাড়ি ও শ্বশুরবাড়িতে তল্লাশি চালানো হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত নেত্রী পলাতক রয়েছেন এবং তাঁর সন্ধানে পুলিশি তল্লাশি চলছে।

পেশায় শিক্ষিকা টিনা ভৌমিক সাহা জেলা পরিষদের সদস্য ও তৃণমূলের মহিলা শাখা ‘বঙ্গ জননী’র নদিয়া জেলা সভাপতি পদে দায়িত্বরত ছিলেন। তাঁর বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে মানিকের ভট্টাচার্যের সঙ্গে যোগসাজশ, ঘুষের বিনিময়ে বদলি, অবৈধভাবে বিএড কলেজ দখল এবং একাধিক ইটভাটা দখলের গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া নিউটাউন, কৃষ্ণনগর, বাগুইআটি ও বিরাটির মতো বিভিন্ন জায়গায় তাঁর একাধিক ফ্ল্যাটের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। লোকসভা নির্বাচনের সময় সব্যসাচী দত্তের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এই দুর্নীতির জাল বিস্তার করেন বলে অভিযোগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *