হানিমুন ট্রিপে রুট বদলে স্ত্রী খুন, ল্যাপটপের গোপন ট্র্যাকারেই ফাঁস স্বামীর ভয়ংকর ছক!

উত্তরাখণ্ডের মুসৌরিতে মধুচন্দ্রিমায় গিয়ে রহস্যমৃত্যুর ঘটনায় ২৭ বছর বয়সি তথ্যপ্রযুক্তি কর্মী রাধা গায়ত্রীকে হত্যার অভিযোগে তাঁর স্বামী সোমায়াজুলা শ্রীচরণের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। গত ১৫ জুন মুসৌরির একটি হোমস্টে থেকে গায়ত্রীর নিথর দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত ও প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মৃতার পরিবারের অভিযোগ ও একাধিক অসঙ্গতির ভিত্তিতে এই খুনের মামলা দায়ের করা হয়েছে।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, শ্রীচরণ তাঁর স্ত্রীকে সন্দেহের বশে ল্যাপটপে গোপনে জিপিএস ট্র্যাকার বসিয়ে নজরদারি করতেন। এ ছাড়া, হানিমুনের জন্য হৃষীকেশ যাওয়ার পরিকল্পনা থাকলেও গায়ত্রীকে না জানিয়েই শ্রীচরণ গোপনে মুসৌরির এই হোমস্টে বুক করেছিলেন। রাধা গায়ত্রী মদ্যপান করতেন না বলে তাঁর বাবার দেওয়া তথ্যের ভিত্তিতে, স্বামী শ্রীচরণের রাতভর মদ্যপানের দাবিটিকেও পুলিশ প্রত্যাখ্যান করেছে। বিয়ের পর থেকেই শ্রীচরণ স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে এই ঘটনাটির সবিস্তার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *