ঘোরার প্ল্যানে বড় ধাক্কা, বিমানের ভাড়া কি এবার আকাশছোঁয়া হবে?

বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটের কারণে আসন্ন ছুটির মরসুমে বিমান যাত্রীদের জন্য সুখবর নেই। আন্তর্জাতিক কনসাল্টিং ফার্ম ম্যাকিঞ্জি (McKinsey) সম্প্রতি এক সতর্কবার্তায় জানিয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বিমানের টিকিটের দাম ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। বিমানের মোট পরিচালনা ব্যয়ের প্রায় ৩০ শতাংশই জ্বালানি বাবদ খরচ হয়, তাই এই ঘাটতি সরাসরি টিকিটের মূল্যে প্রভাব ফেলছে।

ম্যাকিঞ্জি-র তথ্য অনুযায়ী, এশীয় ও উপসাগরীয় দেশগুলোর রিফাইনারিতে জ্বালানি উৎপাদন কমে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। অপরিশোধিত তেল ও ব্যবহারযোগ্য জ্বালানির মূল্যপার্থক্য বা ‘ক্র্যাক স্প্রেড’ ২০২৬ সালের মধ্যে প্রতি ব্যারেলে ৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের অধিকাংশ রিফাইনারি বর্তমানে তাদের সর্বোচ্চ সক্ষমতায় কাজ করায় রাতারাতি উৎপাদন বাড়ানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত জ্বালানির এই চড়া দাম বজায় থাকতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *