নাগরিক ক্ষোভের মুখে পদত্যাগ করলেন বর্ধমানের তৃণমূল কাউন্সিলর!
June 24, 2026
বর্ধমান: শারীরিক অসুস্থতা ও রাজনৈতিক পরিস্থিতির কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বর্ধমান পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেফালি বেগম। পুরসভার কাছে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
গত ১৮ জুন স্থানীয় বাসিন্দাদের একাংশ ন্যূনতম নাগরিক পরিষেবা না পাওয়ার অভিযোগে কাউন্সিলরের বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। সেই ঘটনার পরপরই শেফালি বেগমের এই পদত্যাগের সিদ্ধান্ত রাজনৈতিক মহলে তীব্র জল্পনার সৃষ্টি করেছে। তবে পুরসভার পক্ষ থেকে তাঁর পদত্যাগপত্রটি এখনও গৃহীত হয়েছে কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি।