ভারতের জ্বালানি নিরাপত্তায় আদানির ২ লক্ষ কোটির মেগা রোডম্যাপ!

ভারতের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে এক যুগান্তকারী ও বহুমুখী মেগা রোডম্যাপ ঘোষণা করেছে আদানি গোষ্ঠী। আদানি এন্টারপ্রাইজেস লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি এই পরিকল্পনার কথা জানান। এই মহাপরিকল্পনার মূল লক্ষ্য হলো নবীকরণযোগ্য শক্তি, কয়লা, গ্যাস, জলবিদ্যুৎ, হাইড্রোজেন এবং পারমাণবিক শক্তিকে একই কাঠামোর অধীনে এনে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি ভারতকে জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভর করে তোলা।

এই পরিকল্পনার আওতায় আগামী পাঁচ বছরে ৪৫ গিগাবাইট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যে আদানি পাওয়ার প্রায় ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে, যা ভারতের বেসরকারি খাতে এ যাবৎকালের বৃহত্তম বিনিয়োগ। এছাড়া ২০৩৫ সালের মধ্যে ১০ গিগাবাইট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আদানি অ্যাটমিক এনার্জি। পাশাপাশি, ভুটানের সঙ্গে ৫,০০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের চুক্তি, খাভড়া থেকে দক্ষিণ ওলপাদ পর্যন্ত অত্যাধুনিক এইচভিডিসি ট্রান্সমিশন লাইন স্থাপন, রেকর্ড ১৪৫ মিলিয়ন টন কয়লা উত্তোলন সক্ষমতা অর্জন এবং ১১ লক্ষাধিক পিএনজি সংযোগের মতো একাধিক কৌশলগত উদ্যোগ গ্রহণ করেছে সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *