রাম মন্দিরে অনুদান চুরির অভিযোগ! পদত্যাগ চম্পত রাই ও অনিল মিশ্রার?
অযোধ্যায় রাম মন্দির চত্বরে অনুদান চুরির অভিযোগ: পদত্যাগ করলেন চম্পত রাই ও অনিল মিশ্রা
অযোধ্যার রাম মন্দির ট্রাস্টের অনুদান তহবিলে জালিয়াতি ও চুরির অভিযোগে তোলপাড়ের ঘটনায় পদত্যাগ করেছেন ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর সচিব চম্পত রাই এবং ট্রাস্টের অন্যতম সদস্য অনিল মিশ্রা। দীর্ঘদিন ধরে মন্দির তহবিলে বড়সড় জালিয়াতির অভিযোগ ওঠার পর এ বিষয়ে তদন্ত শুরু করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি)। তদন্তকারী এই দলের রিপোর্টের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে চম্পত রাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠরা রয়েছেন। এই গ্রেপ্তারির পর তীব্র চাপ এবং বিতর্কের মুখে দায় স্বীকার করে চম্পত রাই ও অনিল মিশ্রা ট্রাস্টের পদ থেকে ইস্তফা দিয়েছেন। ভক্তদের বিশ্বাসের জায়গায় এই চুরির ঘটনায় সারাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।