হাতকড়া পরা অবস্থায় আদালতে দিনহাটার দাপুটে তৃণমূল নেতা, উদয়নের পর এবার কি বিশু ধরের পতন!

দিনহাটা: তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা এবং উদয়ন গুহের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত বিশু ধর গ্রেপ্তার হয়েছেন। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করার পর শনিবার মালদহ জেলা আদালতে হাজির করে।

আদালতে সরকারি আইনজীবী জানান, জিজ্ঞাসাবাদের প্রয়োজনে ধৃত নেতাকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। বিচারক সেই আবেদন মঞ্জুর করে বিশু ধরকে দুই দিনের ট্রানজিট রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। উদয়ন গুহের গ্রেপ্তারের পর বিশু ধরের আটক হওয়ার ঘটনায় দিনহাটার রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *