স্মার্টফোনেই নিজের গণনা নিজেই করুন, ডিজিটাল জনগণনায় বড় চমক!

ডিজিটাল ভারতের লক্ষ্য পূরণে ২০২৭ সালের জনগণনাকে সম্পূর্ণ ডিজিটাল রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রথম নাগরিকরা নিজেরাই স্মার্টফোনের মাধ্যমে নিজেদের গণনা সম্পন্ন করতে পারবেন। কাগজ-কলমের জটিলতা এড়িয়ে দ্রুত ও নির্ভুলভাবে দেশের মানুষের পরিসংখ্যান সংগ্রহের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত নাগরিকরা se.census.gov.in পোর্টালে মোবাইল নম্বর ও ওটিপি যাচাইকরণের মাধ্যমে ৩৩টি প্রশ্নের উত্তর দিয়ে তথ্য নথিভুক্ত করতে পারবেন। যারা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না, তাদের জন্য ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি চিহ্নিতকরণের কাজ চলবে এবং পরবর্তীতে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি কর্মীরা ‘এইচএলও’ (HLO) অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন।

এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য রাজ্যে দেড় লাখেরও বেশি প্রশিক্ষণপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী কাজ করবেন। ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত ‘ফিল্ড ট্রেনার’-দের প্রশিক্ষণ দেওয়া হবে, যারা বুথ স্তরের কর্মীদের প্রযুক্তিগত বিষয়ের ওপর পাঠ দেবেন। এছাড়া জনগণনার আপডেট রিয়েল-টাইমে নজরদারির জন্য জেলাগুলোতে ‘ডেডিকেটেড সেন্সাস মনিটরিং রুম’ স্থাপন করা হচ্ছে, যা সরাসরি সিএমএমএস (CMMS) পোর্টালে তথ্য পৌঁছে দেবে। পুরুলিয়াসহ বেশ কিছু জেলায় এরই মধ্যে এই কন্ট্রোল রুমের কার্যক্রম শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *