তৃণমূল যুবনেতার বাগানবাড়িতে বুলডোজার, তোলপাড় রাজ্য রাজনীতি!

বহরমপুরের সৈয়দাবাদে অবস্থিত তৃণমূল যুব সভাপতি পাপাই ঘোষের মালিকানাধীন একটি বিলাসবহুল বাগানবাড়ি আদালতের নির্দেশে ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। শনিবার সকালে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে বিতর্কিত এই কাঠামোটি ভেঙে ফেলা হয়। স্থানীয়দের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে এই বাগানবাড়িটি অসামাজিক কার্যকলাপের আখড়া হয়ে উঠেছিল এবং দিনের আলোয় দাদাগিরি ও রাতের অন্ধকারে মদ্যপানের আসরের কারণে এলাকাবাসী আতঙ্কে থাকতেন।

পুরসভা সূত্রের খবর, হাওড়ার এক ব্যক্তির মালিকানাধীন ওই জমিতে আগে শিশুদের একটি পার্ক ছিল, যা পরবর্তীকালে জাল দলিলের মাধ্যমে দখল করে বাগানবাড়িটি তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। এ বিষয়ে স্থানীয়রা কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের করলে আদালত উচ্ছেদের নির্দেশ দেয়। বর্তমানে রাজনৈতিক পালাবদলের পর থেকে অভিযুক্ত তৃণমূল নেতা পাপাই ঘোষ বেপাত্তা। বাগানবাড়ি ভাঙার সময় তাঁর পরিবারের পক্ষ থেকে জমির দলিল থাকার দাবি করা হলেও, স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *