অষ্টম বেতন কমিশনের আগেই বড় উপহার, জুলাইয়ে ফের বাড়ছে সরকারি কর্মচারীদের ডিএ!

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে আগামী জুলাই মাসেই কেন্দ্র এই ভাতার হার সংশোধন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। মে মাসে খুচরো মুদ্রাস্ফীতি ৩.৪৮ শতাংশ থেকে বেড়ে ৩.৯৩ শতাংশ এবং খাদ্য মুদ্রাস্ফীতি ৪.২০ শতাংশ থেকে বেড়ে ৪.৭৮ শতাংশ হওয়ায় ডিএ বৃদ্ধির দাবি আরও জোরালো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে মূল বেতনের ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কর্মীরা। নতুন মুদ্রাস্ফীতির হার বিবেচনা করলে এবারের সংশোধনে তা ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যদিও সরকার এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। পাশাপাশি, অষ্টম বেতন কমিশন নিয়ে কর্মচারী ইউনিয়নগুলোর পক্ষ থেকে ন্যূনতম বেতন বৃদ্ধি ও পেনশনের কাঠামো পরিবর্তনের দাবি জানানো হলেও, তা বাস্তবায়নের বিষয়ে সরকার এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ফলে এখন জুলাই মাসের ডিএ ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছেন কয়েক লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *