দিনে ২০ ঘণ্টা খাটুনি আর পাহারায় পিটবুল, নরক থেকে উদ্ধার ১২ শ্রমিক!

উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরে একটি কাগজের থালা-বাটি তৈরির কারখানায় অমানবিক দাসপ্রথার সন্ধান পেয়েছে পুলিশ। কারখানায় আটকা পড়ে থাকা ১২ জন শ্রমিককে উদ্ধার করার পাশাপাশি সুপারভাইজার শিব ত্যাগী ও মালিকের বাবা প্রদীপকে গ্রেফতার করা হয়েছে। রাজস্থানের বিক্রম নামের এক শ্রমিকের অভিযোগের ভিত্তিতে পুলিশি অভিযান চালানো হয়, তবে কারখানার মূল মালিক অঙ্কিত বালিয়া এখনও পলাতক।

উদ্ধার হওয়া শ্রমিকদের বয়ান অনুযায়ী, ভালো বেতনের প্রলোভন দেখিয়ে তাঁদের পরিচয়পত্র ও মোবাইল কেড়ে নেওয়ার পর দৈনিক ২০ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হতো। লোহার রড ও বেল্ট দিয়ে মারধর, ক্ষুধার্ত রাখা এবং পাহারায় হিংস্র পিটবুল কুকুর মোতায়েন করে শ্রমিকদের ওপর পাশবিক নির্যাতন চালানো হতো। স্বাস্থ্য পরীক্ষায় শ্রমিকদের শরীরে গভীর ক্ষত ও হাড় ভাঙার প্রমাণ মিলেছে। এই চক্রের কবলে পড়ে নিখোঁজ থাকা শ্রমিকদের মৃত্যুর আশঙ্কা খতিয়ে দেখছে পুলিশ এবং মূল অভিযুক্তকে ধরতে জোরদার তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *