বাংলার মুকুটে গৌরবের নয়া পালক, জিআই স্বীকৃতি পেল ১২টি ঐতিহ্যবাহী পণ্য!

পশ্চিমবঙ্গের ১২টি ঐতিহ্যবাহী পণ্য ভারত সরকারের জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) ট্যাগ বা ভৌগোলিক নির্দেশক স্বীকৃতি পেয়েছে। শুক্রবার প্রকাশিত এই নতুন তালিকায় রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্প ও খাদ্যপণ্য অন্তর্ভুক্তির মাধ্যমে বাংলার সাংস্কৃতিক ও শৈল্পিক ঐতিহ্য আন্তর্জাতিকভাবে আইনি স্বীকৃতি ও পরিচিতি পেল। পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পিনাকী ঘোষ ও তাঁর গবেষক দলের উদ্যোগে এই আবেদন করা হয়েছিল।

স্বীকৃতি পাওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে বীরভূমের শান্তিনিকেতনের বাটিক ও একতারা, বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা সন্দেশ, হটোগ্রামের শাঁখা শিল্প, বিক্রমপুরের বেঙ্গল সিঙ্গিং বোল, হুগলির বলাগড়ের নৌকা ও জনাইয়ের মনোহরা। এছাড়া কলকাতার কলকাত্তি গয়না, পুরুলিয়ার লাক্ষা, মুর্শিদাবাদের সিল্ক, মালদহের আশাপুরের বেগুন এবং পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুলও এই তালিকায় স্থান পেয়েছে। এই জিআই স্বীকৃতির ফলে সংশ্লিষ্ট পণ্যের মৌলিক পরিচয় ও স্বত্ব আইনি সুরক্ষা পাবে, যা নকল প্রতিরোধে এবং স্থানীয় কারিগরদের অর্থনৈতিক উন্নয়ন ও বিশ্ববাজারে বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি মালদহের নবাবগঞ্জের বেগুন, ক্ষীরপাইয়ের বাবরশা মিষ্টি ও শান্তিনিকেতনের আলপনার স্বীকৃতির বিষয়টি বর্তমানে বিবেচনাধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *