লক্ষ্মীর ভাণ্ডার বনাম অন্নপূর্ণা যোজনা, অর্থমন্ত্রীর বড় ঘোষণা!
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা অর্থমন্ত্রীর, বিশেষ গুরুত্ব প্রান্তিক ও অভাবী মহিলাদের
কলকাতা: নতুন সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে বিশেষ বার্তা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী। প্রকল্পটি আগের সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ থেকে কীভাবে আলাদা, তা ব্যাখ্যা করতে গিয়ে অর্থমন্ত্রী জানান, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ছিল একটি সর্বজনীন প্রকল্প যেখানে ধনী-দরিদ্র নির্বিশেষে সকল মহিলাই সুবিধা পেতেন। কিন্তু বর্তমান সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’র লক্ষ্য ও কর্মপদ্ধতি সম্পূর্ণ ভিন্ন।
অর্থমন্ত্রী আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রকৃত অসহায় ও অভাবী মানুষদের চিহ্নিত করে সরাসরি সহায়তা পৌঁছানোই সরকারের মূল লক্ষ্য। সমাজের যে স্তরের মানুষের সরকারি সহায়তার সবচেয়ে বেশি প্রয়োজন, তাঁদের অগ্রাধিকার দেওয়ার ভিত্তিতেই এই প্রকল্পটি রূপায়ণ করা হচ্ছে বলে তিনি স্পষ্ট করেছেন। অর্থাৎ, সব স্তরের মানুষের পরিবর্তে প্রান্তিক ও দুস্থ মহিলাদের আর্থিক স্বাবলম্বী করাই এই নতুন যোজনার মূল উদ্দেশ্য।