কোমরে দড়ি বেঁধে বাজারে ঘোরানো হলো তৃণমূল কর্মীকে, আইন হাতে নেওয়ার সাহস কার!

কোচবিহারের ঘুঘুমারি বাজারে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় আক্রান্ত ব্যক্তির নাম ফজলু হক, যিনি স্থানীয় ঘুঘুমারি অঞ্চলের তৃণমূল সভাপতি দীপক দের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর থেকেই ফজলু হক ধর্মের ভিত্তিতে এলাকার একাংশ মানুষকে বাড়ি থেকে উচ্ছেদ ও ক্ষতির হুমকি দিচ্ছিলেন। এই ক্ষোভ থেকেই শনিবার দুপুরে যুবকদের একটি দল তাঁকে ধরে ফেলে এবং প্রকাশ্যে বাজারের মধ্যে কোমরে দড়ি বেঁধে ঘোরায়। পুলিশ সূত্রে জানা গেছে, সমগ্র বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আক্রান্তের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর প্রশাসন জানায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *