পাটুলির রাস্তায় হেনস্থার শিকার রূপা ভট্টাচার্য, ক্ষোভে ফুঁসছেন অভিনেত্রী!

কলকাতায় ফের হেনস্থার শিকার অভিনেত্রী রূপা ভট্টাচার্য, তদন্তে পুলিশ

কলকাতা: ফের পাটুলির রাস্তায় হেনস্থার শিকার হলেন টেলি অভিনেত্রী রূপা ভট্টাচার্য। গত কয়েকদিনের ব্যবধানে দুবার একই ঘটনার মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। এই ঘটনার প্রেক্ষিতে সমাজমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা ও সামগ্রিক পরিস্থিতির দিকে আঙুল তুলে তিনি সুবিচার চেয়েছেন।

নিজের অভিযোগের পক্ষে অভিনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং মন্ত্রী অগ্নিমিত্রা পালকে সমাজমাধ্যমে ট্যাগ করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে পুলিশ প্রশাসন। ঘটনার সত্যতা যাচাই করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *