সাংসদ কল্যাণের অ্যাকাউন্ট থেকে উধাও ৫৬ লক্ষ, এক বছর পর জালে মূল অভিযুক্ত!

সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫৬ লক্ষ টাকা প্রতারণার ঘটনায় অবশেষে সাফল্য পেল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। ঘটনার দীর্ঘ এক বছর পর আসামের রাঙাজল এলাকা থেকে মোকুলেশর রেজা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের একটি বিশেষ দল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করা হয়।

প্রায় এক বছর আগে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পর তিনি কলকাতা পুলিশের সাইবার শাখায় অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু হয়। বর্তমানে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এই প্রতারণাচক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না এবং খোয়া যাওয়া টাকা উদ্ধারের বিষয়ে তদন্তকারীরা কাজ করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *