প্রেমের জালে ফেঁসে ব্যবসায়ী কেতনের করুণ পরিণতি, বিয়ের আগেই সুপরিকল্পিত খুন!

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যা মামলার তদন্তে এটি পরিকল্পিত খুনের ঘটনা বলে দাবি করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, হবু স্ত্রী সিয়া গোয়েল ও তাঁর প্রেমিক চেতন চৌধুরী মিলে কেতনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। ২০২৫ সালের দীপাবলির পর থেকে সিয়া ও চেতনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, যা পরিবারের অমতে গোপনে চলতে থাকে। অথচ পরিবারের সিদ্ধান্তে আগামী নভেম্বরে কেতনের সঙ্গে সিয়ার বিয়ের দিন ঠিক করা ছিল।

তদন্তে পুলিশের হাতে আসা কল রেকর্ড অনুযায়ী, গত ছয় মাসে অভিযুক্তরা ২,০০৪ বার ফোনে কথা বলেছেন। খুনের আগের দিন পুনের একটি ক্যাফেতে তাঁরা হত্যার চূড়ান্ত পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, ১৮ জুন লোহাগড় দুর্গে ঘোরার সময় সিয়ার ইশারায় চেতন পিছন থেকে ধাক্কা দিয়ে কেতনকে খাদে ফেলে দেন। অভিযুকতরা নিজেদের ফোন থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট মুছে ফেললেও, ডিজিটাল প্রমাণ উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে, এই ঘটনায় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ নিহতের পরিবারের সঙ্গে দেখা করে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন। মামলার গুরুত্ব বিবেচনা করে প্রবীণ আইনজীবী উজ্জ্বল নিকমকে বিশেষ সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ করা হয়েছে এবং ছয়টি বিশেষ দল ঘটনার তদন্ত চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *