৩৪ বছরের ঐতিহ্য শেষ, কল্যাণীর আইটিআই মোড়ের পুজো কি তবে অতীত!
কল্যাণীতে আয়োজনে বড় পরিবর্তন: লুমিনাস ক্লাব ছাড়াই হবে ঐতিহ্যবাহী দুর্গাপুজো
দীর্ঘ ৩৪ বছরের ঐতিহ্যবাহী কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব ও ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে লুমিনাস ক্লাব। তবে আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, লুমিনাস ক্লাব না থাকলেও এবার পুজো আগের মতোই জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এখন থেকে পুজোর মূল পরিচালনার দায়িত্বে থাকবে কেবল ‘কল্যাণী ব্যবসায়ী সমিতি’ ও স্থানীয় বাসিন্দারা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পুজোটি মূলত ব্যবসায়ী সমিতির উদ্যোগেই শুরু হয়েছিল, পরবর্তী সময়ে লুমিনাস ক্লাব এর সাথে যুক্ত হয়। এবার থেকে পুরনো মডেলেই অর্থাৎ কেবলমাত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে পুজো পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর থিম ও অন্যান্য পরিকল্পনা দ্রুতই প্রকাশ্যে আনা হবে বলে জানানো হয়েছে। এছাড়া, পুজোর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং এটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমেই পরিচালিত হবে বলে আয়োজক কমিটি স্পষ্ট করেছে।