জনরোষের মুখে প্রাক্তন তৃণমূল নেতা, চলল ডিমের বৃষ্টি!

কোচবিহারের তুফানগঞ্জে কাটমানি ও রাজনৈতিক হিংসার অভিযোগে এক প্রাক্তন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার শহরের ৩ নম্বর ওয়ার্ডের মদনমোহন পাড়ায় ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি সুব্রত দাস ওরফে লিটনকে দেখামাত্রই উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা দীর্ঘদিন ধরে রাজনৈতিক হিংসায় মদত দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের বাড়িঘরে ভাঙচুর ও কাটমানি আদায়ের মতো নানা অপকর্মের সঙ্গে যুক্ত। তাঁদের দাবি, মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভেরই বহিঃপ্রকাশ এই জনবিক্ষোভ। ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা নিখিল গাবুয়ার অভিযোগ, ওই নেতার বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। বর্তমানে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশ পরিস্থিতির ওপর নজর রাখছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *