দুর্ঘটনাতেও অক্ষত যাত্রী! ভারতীয় রেলের ঐতিহাসিক সাফল্য!

যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে এলএইচবি কোচের নিরাপত্তা পরীক্ষা করল ভারতীয় রেল

নয়াদিল্লি: যাত্রী সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে ভারতীয় রেল এলএইচবি (LHB) কোচের নিরাপত্তা যাচাইয়ের জন্য এক বিশেষ পরীক্ষা সম্পন্ন করেছে। গত ২৪ জুন পুনের আরডিএসও (RDSO) এবং আরএআই (ARAI)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই পরীক্ষাটি আন্তর্জাতিক মান ‘এন ১৫২২৭’ (EN 15227) অনুযায়ী পরিচালনা করা হয়।

ট্রেন দুর্ঘটনার সময় কোচের কাঠামো কতটা সুরক্ষিত থাকে, তা খতিয়ে দেখাই ছিল এই পরীক্ষার মূল লক্ষ্য। এই পরীক্ষার প্রাপ্ত ফলাফল ভবিষ্যতে এলএইচবি কোচের গঠনশৈলীকে আরও মজবুত করতে এবং যাত্রী সুরক্ষাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *