কান্নায় বিরক্ত হয়ে ৬ মাসের শিশুকে কুপিয়ে খুন করল মা!

বিহারের পশ্চিম চম্পারণ জেলার গোপালপুরে ছয় মাস বয়সি এক শিশুকন্যাকে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে নিজের মায়ের বিরুদ্ধে। একটানা কান্নার জেরে বিরক্ত হয়ে পূজা কুমারী নামের ওই গৃহবধূ ধারালো অস্ত্র দিয়ে শিশুটিকে হত্যা করেন বলে জানা গেছে। ঘটনার পর তিনি নিজেও সেই অস্ত্র দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শিশুর আর্তনাদ শুনে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে মেঝেতে শিশুটির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন এবং গুরুতর আহত অবস্থায় পূজাকে উদ্ধার করেন।

ঘটনার খবর পেয়ে গোপালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খুনে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছে এবং শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বর্তমানে অভিযুক্ত পূজা কুমারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক অবসাদ বা বিকারের কারণে অভিযুক্ত এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। চিকিৎসকদের পরীক্ষার পর বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *