কোমরে দড়ি পরানো অমানবিক, অভিযুক্তের অধিকার রক্ষায় কড়া বার্তা হাইকোর্টের!

কোমরে দড়ি বেঁধে অভিযুক্তকে ঘোরানো আইনত অসিদ্ধ: কলকাতা হাইকোর্ট

কলকাতা: কোনো অভিযুক্তের কোমরে দড়ি পরিয়ে জনসমক্ষে ঘোরানো কোনোভাবেই আইনত সমর্থনযোগ্য নয় বলে স্পষ্ট জানাল কলকাতা হাইকোর্ট। শুক্রবার জাহাঙ্গির খানের স্ত্রীর করা একটি মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এই কড়া পর্যবেক্ষণ দেন। আদালতের স্পষ্ট নির্দেশ, জাহাঙ্গির খানের মানবাধিকার যেন কোনোভাবেই লঙ্ঘিত না হয়, তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।

আইন ও মানবাধিকারের পরিপন্থী কোনো পদক্ষেপ কোনো অভিযুক্তের ওপর নেওয়া যাবে না বলে আদালত জানিয়েছে। পুলিশের একাংশের বিরুদ্ধে অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে ঘোরানোর যে অভিযোগ ওঠে, এই পর্যবেক্ষণের মাধ্যমে হাইকোর্ট সেই প্রথাকে কার্যত নস্যাৎ করে দিয়েছে। মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ১ জুলাই দিন ধার্য করেছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *