১৯৪ বছরের জোনাথনের সঙ্গে মোদী! সেশেলসে এক অবিশ্বাস্য সাক্ষাৎ

ভারত-সেশেলস কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সেশেলস সফরে গিয়ে ন্যাশনাল বটানিক গার্ডেনে বিশ্বের প্রবীণতম স্থলপ্রাণী ‘জোনাথন’-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, ১৮৩২ সালে জন্ম নেওয়া আলদাবরা জায়ান্ট কচ্ছপ প্রজাতির জোনাথনের বর্তমান বয়স প্রায় ১৯৪ বছর। শনিবার বটানিক গার্ডেনে পৌঁছে প্রধানমন্ত্রী নিজে হাতে জোনাথনকে খাওয়ান এবং দীর্ঘায়ু এই প্রাণীর সাহচর্যে সময় কাটান।

সফরের অংশ হিসেবে ন্যাশনাল বটানিক গার্ডেনে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন প্রধানমন্ত্রী মোদী, যা দুই দেশের মধ্যে জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু সুরক্ষা নিয়ে সহযোগিতার বার্তা দেয়। সেশেলসের ন্যাশনাল ডে সেলিব্রেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়া প্রধানমন্ত্রীর এই সফর ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের কৌশলগত নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে গণ্য করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *