সুখী দাম্পত্যের চাবিকাঠি, জীবনসঙ্গী নির্বাচনের আগে চাণক্যের এই ৪ পরামর্শ কি জানেন?
সুখী দাম্পত্য জীবনের জন্য জীবনসঙ্গীর চারটি গুণের কথা জানালেন চাণক্য
কলকাতা: একটি সুখী ও স্থিতিশীল দাম্পত্য জীবনের জন্য জীবনসঙ্গীর মধ্যে চারটি বিশেষ গুণ থাকা একান্ত প্রয়োজন বলে মনে করেন আচার্য চাণক্য। অনেকেই জীবনসঙ্গী নির্বাচনের সময় কেবল বাহ্যিক সৌন্দর্য বা আর্থিক অবস্থাকে প্রাধান্য দেন, যা ভবিষ্যতে দাম্পত্য জীবনে অশান্তির কারণ হতে পারে। চাণক্য নীতি অনুযায়ী, বিবাহের সিদ্ধান্ত নেওয়ার সময় বাহ্যিক মোহের পরিবর্তে চরিত্র, ধৈর্য, আচরণ এবং কর্তব্যবোধের মতো গুণগুলোকে গুরুত্ব দেওয়া জরুরি।
চাণক্যের মতে, আদর্শ জীবনসঙ্গীর প্রথম গুণ হলো উত্তম চরিত্র ও সংস্কার, যা প্রতিকূল পরিস্থিতিতেও সম্পর্কের মর্যাদা বজায় রাখে। দ্বিতীয়ত, জীবনের চড়াই-উতরাই সামলানোর জন্য সঙ্গীর ধৈর্য ও বিচক্ষণতা থাকা আবশ্যক। তৃতীয়ত, নম্র ও মধুর ব্যবহার সংসারে শান্তি বজায় রাখতে সাহায্য করে। চতুর্থত, নিজের দায়িত্বের প্রতি সচেতনতা এবং সততার সঙ্গে তা পালন করার মানসিকতা দাম্পত্য জীবনকে দীর্ঘস্থায়ী ও সুখী করে তোলে। পারস্পরিক সম্মান, বিশ্বাস ও দায়িত্ববোধই একটি সফল সংসারের মূল ভিত্তি বলে চাণক্য উল্লেখ করেছেন।