মাইনাস ১০ ডিগ্রিতেও হার মানলেন না ১১ বাঙালি, জয় করলেন দুর্গম পানপাটিয়া পাস!

কলকাতা: প্রতিকূল আবহাওয়া এবং মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে ঐতিহাসিক ‘পানপাটিয়া পাস’ সফলভাবে জয় করলেন কলকাতা ও সোনারপুরের ১১ জন পর্বতারোহী। কেদারনাথ ও বদ্রীনাথের সংযোগস্থল হিসেবে পরিচিত এই দুর্গম ও রহস্যময় পথ পাড়ি দিয়ে তাঁরা এক নতুন নজির স্থাপন করলেন।

গত ৩ জুন বদ্রীনাথের বেনেকুলি থেকে এই অভিযানের সূচনা হয়। টানা লড়াইয়ের পর ৯ জুন অভিযাত্রীরা ৫৩০০ মিটার উচ্চতায় অবস্থিত পাসের চূড়ায় পৌঁছান। তুষারপাত ও প্রাণসংশয়ের ঝুঁকি থাকলেও পাহাড়ের দুর্গম পথ ও মনের জোরকে সম্বল করেই তাঁরা এই পৌরাণিক পথ অতিক্রম করেন। প্রাচীন এই পথ পেরোনোর সময় হিমালয়ের সৌন্দর্যের পাশাপাশি প্রতি পদক্ষেপে বিপদের মুখোমুখি হতে হয়েছে অভিযাত্রীদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *