বীরভূমের আমোদপুরে প্রতিরক্ষা হাব, বদলে যাচ্ছে রাঙামাটির অর্থনীতির ছবি!

বীরভূমের আমোদপুরে গড়ে উঠছে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কেন্দ্র

রাজ্য বাজেটে বীরভূম জেলার আমোদপুর সুগার মিলের অব্যবহৃত জমিতে একটি ‘ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব’ বা প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কেন্দ্র স্থাপনের ঘোষণা করা হয়েছে। বীরভূম ও বাঁকুড়া জেলাকে দেশের প্রতিরক্ষা উৎপাদন মানচিত্রে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এই মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সরকারি জমি হওয়ায় এবং আমোদপুর ও সাঁইথিয়া স্টেশনের সন্নিকটে হওয়ায় যোগাযোগ ব্যবস্থার সুবিধা পাওয়ার বিষয়টি মাথায় রেখে এই স্থানটি নির্বাচন করা হয়েছে। এছাড়া পানাগড় মিলিটারি বেস ও দুর্গাপুর শিল্পাঞ্চলের সঙ্গেও এই কেন্দ্রের সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে।

এই প্রতিরক্ষা হাব স্থাপনের ফলে স্থানীয় পর্যায়ে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। আমোদপুর, সাঁইথিয়া, সিউড়ি ও রামপুরহাট এলাকার যুবক-যুবতীদের জন্য কাজের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং মূল কারখানার পাশাপাশি অসংখ্য অনুসারী শিল্পও গড়ে উঠবে। উল্লেখ্য, এই প্রকল্পের পাশাপাশি বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতেও একটি প্রতিরক্ষা হাব এবং দুর্গাপুরে একটি সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির পরিকল্পনা রয়েছে। আমোদপুর-সাঁইথিয়া-দুর্গাপুর-বাঁকুড়া বেল্টকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ‘মিলিটারি-ইন্ডাস্ট্রিয়াল করিডর’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার ৫,০০০ কোটি টাকার একটি নতুন শিল্প প্যাকেজ ঘোষণা করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *