ভেনেজুয়েলায় ভূমিকম্পে ৫৯৮ জনের মৃত্যু, পাশে দাঁড়াল ভারত!

ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৫৮৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ৩,০০০ মানুষ। বুধবার সন্ধ্যায় ৩৮ সেকেন্ডের ব্যবধানে হওয়া ৭.২ ও ৭.৫ মাত্রার এই ভূমিকম্পে কারাকাস ও লা গুয়াইরা অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লা গুয়াইরায় শতাধিক বাড়ি ধূলিসাৎ হয়ে যাওয়ায় ৭০ হাজারেরও বেশি পরিবার গৃহহীন হয়ে পড়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই সংকটে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে ভারত। শুক্রবার হিন্দন এয়ার ফোর্স স্টেশন থেকে দুটি সি-১৭ গ্লোবমাস্টারে করে সেনাবাহিনীর ‘৬০ প্যারা ফিল্ড হাসপাতাল’-এর ৮১ সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম এবং অত্যাধুনিক ‘ভীষ্ম কিউব’ পোর্টেবল হাসপাতাল পাঠানো হয়েছে। এদিকে, উদ্ধারকার্যে সহায়তার জন্য আমেরিকা ১৫০ মিলিয়ন ডলার এবং রাষ্ট্রপুঞ্জ ১৫ মিলিয়ন ডলার ত্রাণের ঘোষণা করেছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ জানিয়েছেন, বিভিন্ন দেশ ও সংস্থা উদ্ধারকার্যে সহযোগিতা করছে, তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, দেশটির ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিল না করলে ত্রাণ ও স্বাভাবিকীকরণ কার্যক্রম চালানো অত্যন্ত কঠিন হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *