ভোটার তালিকা থেকে ২৭ লক্ষ নাম গায়েব! সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন অধীর চৌধুরী?
June 29, 2026
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যের প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে ‘খামখেয়ালিভাবে’ বাদ দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য তিনি দেশের সর্বোচ্চ আদালতের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
অধীর চৌধুরীর অভিযোগ অনুযায়ী, কোনো রকম শুনানি বা নোটিস ছাড়াই শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা থেকে প্রায় ৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া অতি সাধারণ ও মুদ্রণজনিত ভুলের অজুহাতে নির্বিচারে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেছেন। একই সঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার মন্থর গতি এবং অস্বচ্ছতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।