তারাতলা দুর্ঘটনায় শোকের ছায়া, মৃত বেড়ে ১৬!
June 29, 2026
কলকাতা: তারাতলার মর্মান্তিক দুর্ঘটনায় চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কলকাতার এসএসকেএম হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৪০ বছর বয়সী খালেক সর্দার। এই মৃত্যুর ফলে তারাতলার ওই দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়াল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এসএসকেএমের সিসিইউর ৫ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন খালেক। দীর্ঘ লড়াইয়ের পর আজ দুপুর সোয়া ৩টা নাগাদ তাঁর মৃত্যু হয়। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের মুড়োখালি গ্রামের বাসিন্দা খালেক পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তাঁর পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।