দেশের সুরক্ষায় সর্বোচ্চ আত্মত্যাগের নজির! ৬ অকুতোভয় বীর শহিদের নাম প্রকাশ করল ভারত

পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’-এ শহিদ ছয় জওয়ানের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল ভারতীয় সেনা

গত বছর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK) ভারতের চালানো সার্জিক্যাল স্ট্রাইক বা ‘অপারেশন সিঁদুর’-এ শহিদ ছয় ভারতীয় জওয়ানের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল ভারতীয় সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার বদলা নিতে পরিচালিত এই অভিযানে ভারতের হারানো ছয় বীর যোদ্ধার নাম এখন নয়াদিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের ‘রোল অফ অনার’-এ স্থান পেয়েছে। এতদিন এই সামরিক অভিযান ও হতাহতের সংখ্যা নিয়ে নানা জল্পনা থাকলেও, সেনার এই পদক্ষেপের মাধ্যমে শহিদদের সরকারি স্বীকৃতি প্রদান করা হলো।

জাতীয় যুদ্ধ স্মারকের ‘ওয়াল ৩ডি’-তে খোদাই করা ২০২৫ সালের শহিদদের তালিকায় থাকা ওই ছয় বীর হলেন, সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার (বীর চক্র), ল্যান্স নায়েক দিনেশ কুমার, এভিয়েশন টেকনিশিয়ান মুড মুরালিনায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং সার্জেন্ট সুরেন্দ্র কুমার (বায়ু মেডেল)। সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিতে চালানো এই অভিযানে দেশের সেবায় সর্বোচ্চ আত্মত্যাগকারী এই সাহসী যোদ্ধাদের নাম এখন চূড়ান্তভাবে তালিকাভুক্ত করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *