৪ কোটি টাকার চাকরি ছেড়ে বার্বিকিউ বিক্রিতেই বাজিমাত, বার্ষিক আয় শুনলে চমকে যাবেন!

মাইক্রোসফ্ট, গুগল ও ইউটিউবের মতো বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানে ১৪ বছর কর্মরত থাকার পর ৪.২৫ কোটি টাকার বার্ষিক বেতনের চাকরি ছেড়ে রেস্তোরাঁ ব্যবসায় যুক্ত হয়েছেন ৩৫ বছর বয়সী সালাহউদ্দিন আব্দুল-কাফি। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে টেক্সাসে স্থায়ীভাবে পাড়ি জমিয়ে তিনি ২০২৪ সালের ডিসেম্বর মাসে ‘কাফি বার্বিকিউ’ নামে একটি খাঁটি হালাল বার্বিকিউ রেস্তোরাঁ চালু করেছেন। ল্যাপটপের কিবোর্ডের পরিবর্তে বর্তমানে রন্ধনশিল্পে মনোনিবেশ করা সালাহউদ্দিনের এই নতুন উদ্যোগ টেক্সাসের খাদ্যরসিকদের মাঝে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে।

বাঁধাধরা কর্পোরেট জীবনের একঘেয়েমি থেকে বেরিয়ে মানুষের সরাসরি সেবা করার লক্ষ্য নিয়ে সালাহউদ্দিন বন্ধু-বান্ধবদের জন্য মাংস পোড়ানোর মাধ্যমেই রান্নার কাজে উৎসাহিত হন। ব্যবসায়িক সাফল্যে গত বছর তার রেস্তোরাঁ থেকে ২১.৭ কোটি টাকা আয় হয়েছে এবং চলতি বছরে এই অঙ্ক প্রায় ৩৭.৮ কোটি টাকায় দাঁড়াতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে প্রায় সাড়ে আট কোটি টাকার প্রাথমিক বিনিয়োগ এবং মাসে প্রায় দুই কোটি টাকার পরিচালন ব্যয়ের কারণে বর্তমানে তিনি ব্যবসার মূলধনের জোগান দিতেই বেশি মনোযোগ দিচ্ছেন। কোটি টাকার চাকরির মায়া ত্যাগ করলেও, ব্যবসার মাধ্যমে অর্জিত স্বনির্ভরতা ও মানুষের রসনাতৃপ্তিকেই তিনি জীবনের বড় প্রাপ্তি হিসেবে বিবেচনা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *